প্রথমবারের মতো গণসংযোগে এসে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে হাজীগঞ্জ পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, গত 5 বছরে পাঁচ টাকাও দুর্নীতি করিনি। নৌকা প্রতীক পাওয়ার পর আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়েছি।
সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিজ বাসভবনে আসার পর হাজিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। ওই সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে এই বক্তৃতা করেন।