POPULAR BD NEWS
Popular BD News Logo

মেয়র প্রার্থীসহ ৮৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ , ৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

শাখাওয়াত হোসেন শামীম | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২০ | সময়: ৮:১৮ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌরসভা  নির্বাচনে ২ মেয়র ও ২ কাউন্সিলরসহ এই পর্যন্ত ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রবিবার ২৭ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ ওবায়েদুর রহমানের কাছ থেকে প্রার্থী নিজে এবং প্রার্থীর পক্ষে সমর্থকরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
রবিবার পৌর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ মুন্সী, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আলহাজ্ব মো. আশফাকুল আলম চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইকবালুজ্জামান ফারুক, মো. জাকির মিয়াজী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আবু নাসের আদনান, সাংগঠনিক আহসান উল্ল্যাহ মৃধা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেন দেলু, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন বিলু, সদস্য বিল্লাল হোসেন, যুবলীগ নেতা ইকবাল মজুমদার, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী মো. শাহ আলমসহ অসংখ্যা নেতাকর্মি। এছাড়াও জাকির পাটি থেকে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. জাকির হোসেন।
এরপূর্বে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক মেয়র আলহাজ্ব আ. মান্নান খান বাচ্চু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, সজীব ওয়াজেদ জয় পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব আলী আশ্রাফ ও জেলা যুব মহিলালীগ নেত্রী শিউলী আক্তার। এ নিয়ে মেয়র পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
 রবিবার কাউন্সিলর পদে আরো ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরা হলেন,  ১ নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর সাংবাদিক হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ড থেকে বর্তমান কাউন্সিলর আলহাজ্ব জাহিদুল আজহার আলম বেপারী ও ১১ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মুন্সী মোহাম্মদ মনির।
এরপূর্বে কাউন্সিলর পদে ৬১জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। কাউন্সিলর পদে মোট ৬৪জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
৬৪ জন প্রার্থীর মধ্যে ৯নং ওয়ার্ড থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামাল হোসেন।
এছাড়াও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে সংরক্ষিত-৩ নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফরিদা ইয়াসমিন ও রোকেয়া বেগম।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার ওবায়েদুর রহমান বলেন, এই পর্যন্ত মেয়র পদে ৬ জন, সাধারণ (কাউন্সিলর) পদে ৬৪জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন