POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পৌর নির্বাচনে পুরোনো প্রার্থীর হাতে থাকছে ধানের শীষ

ডেস্ক নিউজ | প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২০ | সময়: ৪:৩৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে বিএনপিতে ঐক্য, পুরোনো প্রার্থীর হাতে থাকছে ধানের শীষ। টানা তিনবার ধানের শীষ নিয়ে হাজীগঞ্জ পৌর নির্বাচন করেন আলহাজ্জ মো. আবদুল মান্নান খান বাচ্চু। এবারও তিনি হাজীগঞ্জ পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

শনিবার দিনভর ইঞ্জিনিয়ার মমিনুল হকের বাসভবনে আয়োজিত সাধারণ সভায় চার জনের নাম প্রস্তাবিত হয়। ওই চারজন হলেন আলহাজ্জ মো. আবদুল মান্নান খান বাচ্চু, নাজমুল আলম চৌধুরী, হেলাল উদ্দিন মজুমদার ও সিরাজুল ইসলাম।

তবে বক্কৃতা রাখতে গিয়ে নাজমুল আলম চৌধুরী ও হেলাল উদ্দিন মজুমদার নির্বান করবেন না বলেও ঘোষণা দিয়েছেন।

এদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চারজনের নাম পাঠাতে হবে বলে জানা গেছে।

জেনে নিন -মেয়র আবদুল মান্নান খান বাচ্চুর সংক্ষিপ্ত জীবনী

মেয়র আবদুল মান্নান খান বাচ্চুর রাজনৈতিক, ব্যাবসায়ীক ও সামাজিক ক্যারিয়ার এবং মেয়র থাকাকালীন পৌরসভাতে ১২ বছরের বিশেষ উল্লেখযোগ্য কিছু কার্যক্রম(২০০৪ – ২০১৫):- নামঃ- আব্দুল মান্নান খান বাচ্চু জন্মসালঃ- ১৩ই ডিসেম্বর ১৯৪৯ পেশাঃ- ব্যবসা 🔶 রাজনৈতিক জীবনঃ- 🔷 প্রণোদনা বিষয়ক সম্পাদকঃ- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন(মেনন), চট্টগ্রাম কর্মাস কলেজ (১৯৬৫)। 🔷 সাধারণ সম্পাদকঃ- ন্যাপ ভাসানী, হাজীগঞ্জ উপজেলা (১৯৬৮ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত)। 🔷 সভাপতিঃ- ন্যাপ ভাসানী, হাজীগঞ্জ উপজেলা (১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত)। 🔷 হাজীগঞ্জ উপজেলা জাগদলের প্রতিষ্ঠাতা ১ম যুগ্ম আহ্বায়কঃ- ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলে (জাগদল) যোগ দিয়ে জাগদলের প্রতিষ্ঠাতা ১ম যুগ্ম আহ্বায়ক হন। 🔷 হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়কঃ- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের সেপ্টেম্বরে “জাগদল” ভেঙে “বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) করেন তখন হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন ১৯৭৮ সালের সেপ্টম্বরে। 🔷 হাজীগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদকঃ- ১৯৭৯ সালের জানুয়ারী থেকে ১৯৮৩ সাল পর্যন্ত। 🔷 সাবেক সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপিঃ- একটান দীর্ঘ ৩০ বছর হাজীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসাবে ১৯৮৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। 🔷 ১৯৭৮ সালে সংসদীয় নির্বাচন থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত সকল সংসদীয় নির্বাচনে বিএনপির “ধানের শীষ” প্রতীকের হাজীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী ছিলেন। 🔷 ১৯৮৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে হাজীগঞ্জ উপজেলা বিএনপির মিছিল, মিটিং, সমাবেশসহ সবকিছুরই একমাত্র নেতৃত্বদানকারী ও নির্দেশদাতা ছিলেন, এইজন্য স্বৈরাচার এরশাদ সরকার কতৃক রাজনৈতিক “হুলিয়া” থাকার কারনে অনেকবার আত্মগোপনে থাকতে হইছে পরবর্তীতে ১৯৯০ সালের বেশীরভাগ সময়ই এলাকায় থাকতে পারে নাই। 🔷 ১৯৯৩ সালে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে বিএনপি থেকে প্রথমবারের মতো প্রার্থী হয়ে পরাজিত হন। 🔷 ২০০৪ সালে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে বিএনপি থেকে হাজীগঞ্জ পৌরসভায় প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। 🔷 ২০১১ সালে হাজীগঞ্জ পৌরসভার নির্বাচনে আনারস প্রতীক নিয়ে বিএনপি থেকে চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন। 🔷 ২০১৫ সালে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে “ধানের শীষ” প্রতীক নিয়ে নির্বাচন করেন কিন্তু দলীয় বিদ্রোহী প্রার্থী এবং আওয়ামী লীগের কেন্দ্র দখল ও জাল ভোটের কারনে জোরপূর্বক পরাজিত হন। 🔷 ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারনার জন্য ২৯ শে ডিসেম্বর গ্রেফতার হন। 🔷 এছাড়া ১৯৯৬ সালের অসহযোগ আন্দোলনে সময় ব্যাবসায়ীক প্রতিষ্ঠান স্বান্তনা সিনেমা হলে অগ্নিসংযোগ, ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। 🔶 ব্যাবসায়ীক জীবনঃ ১৯৭২ সাল থেকে অদ্যাবধি হাজীগঞ্জ বাজারে ব্যাবসা করে আসতেছে এবং সেইসাথে ৭২ সাল থেকে অদ্যাবধি নিয়মিত কর দিয়ে আসছেন। 🔷 ২০০৮ সালে জাতীয় রাজস্ব বোর্ড কতৃক জেলার সেরা করদাতা নির্বাচিত হন। 🔷 ২০১২ সালে জাতীয় রাজস্ব বোর্ড কতৃক জেলার দীর্ঘ মেয়াদী করদাতা নির্বাচিত হন। 🔷 ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ড কতৃক দেশে প্রথমবারের মতো চালু হওয়া “কর বাহাদুর পরিবার” চাঁদপুর জেলার একমাত্র “কর বাহাদুর পরিবার” হিসেবে সম্মানায় ভূষিত হন। পারিবারিকভাবে সফল করদাতা হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিরল এই সম্মান অর্জন করেন। দেশের ৬৪টি জেলায় ৬৪ জনকে “কর বাহাদুর পরিবার” উপাধি দেওয়া হয়। 🔶 সামাজিক জীবনঃ 🔷 প্রতিষ্ঠাতা সদস্যঃ- রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় (স্থাপিত – ১৯৮৯)। 🔷 সাবেক সহসভাপতিঃ- হাজীগঞ্জ ডিগ্রি কলেজ গর্ভনিং বডি (১৯৮০ – ২০০৭)। 🔷 সাবেক সভাপতিঃ- চাঁদপুর জেলা বাস মালিক সমিতি (১৯৯৩ – ১৯৯৫)
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন