মানবসেবার স্বীকৃতি স্বরুপ কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদানে স্বীকৃত স্বরুপ “প্রিয় চাঁদপুর সন্মাননা” পেলেন ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি।
অনলাইন পোর্টাল প্রিয় চাঁদপুর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান,পিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, ফরিদগঞ্জ মেয়র মাহফুজুল হক, হাজিগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি ।
সম্মাননা পাওয়া বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে প্রথমে প্রিয় চাঁদপুর পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, এ প্রাপ্তি আমি উৎসর্গ করলাম, যারা আমাকে এ কাজে উৎসাহ ,উদ্দীপনা ও সহযোগিতা করেছেন এবং প্রতিনিয়ত ও সহযোগিতা করে যাচ্ছেন- আমার মরহুম পিতা জনাব মোঃ মোখলেছুর রহমান খান, আমার শ্রদ্ধেয় প্রিয় নেতা, হাজিগঞ্জ শাহরাস্তির উন্নয়নের রূপকার,মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, এমপি মহোদয়, হাজিগঞ্জ উপজেলা যুবলীগের বিপ্লবী আহবায়ক, প্রিয় ভাই মাসুদ ইকবাল,হাজীগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও বাকিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু ভাই, প্রিয় সহযোদ্ধা ও বড় ভাই মোঃ মাসুদ হোসেন হাজী, আবুল হাসানাত সর্দার,মাইনুদ্দিন রাকিব, প্রিয় বন্ধু কোরিয়া প্রবাসী মোহাম্মদ শরীফ হোসেন হাজী, ব্যবসায়ী বন্ধু আনন্দ ,গিয়াস উদ্দিন, সহযোদ্ধা সুব্রত দাস শুভ, ছোট ভাই তাজুল ইসলাম, রাসেল খান ,সাখাওয়াত হোসেন শুভ, ছোট ভাই ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি রাকিবুল ইসলাম, ৬নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ কাওছার প্রধানিয়া, সহযোদ্ধা ও ছোট ভাই আবদুল মতিন খান ,সুমণ খান রাফি ,শাওন খান, সাদ্দাম হোসেন, হাবিব খান, প্রবাসী নাসির হোসেন ভাই ,নাজির ভাই সহ আরো অনেকে।