POPULAR BD NEWS
Popular BD News Logo

লন্ডন থেকে সিলেটে পৌঁছা ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০ | সময়: ২:০৮ অপরাহ্ণ

যুক্তরাজ্যের লন্ডন থেকে সরাসরি ফ্লাইটে সিলেটে পৌঁছা ১৬৫ যাত্রীকে এক সপ্তাহ হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে বিমানবন্দর মেডিক্যাল টিম।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে তাঁদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০২ ফ্লাইটটি লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটির সব যাত্রীর করোনা নেগেটিভ সনদ থাকায় এবং কারো করোনাভাইরাসের উপসর্গ না থাকায় তাঁদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়।

ফ্লাইটে আসা ২০২ যাত্রীর মধ্যে ১৬৫ জনই ছিলেন সিলেটের। অবতরণের পর যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা গেলেও তাঁদের কোনো সমস্যায় পড়তে হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন