POPULAR BD NEWS
Popular BD News Logo

মেক্সিকোতে করোনায় মৃত্যু এক লাখ ২০ সহস্রাধিক, মৃত্যুহার ১১ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২০ | সময়: ৩:০০ অপরাহ্ণ

মেক্সিকোতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৩ লাখ ৫০ হাজার ৭৯ জন এবং মারা গেছে এক লাখ ২০ হাজার ৩১১ জন।

সে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণের পর সুস্থ হয়ে গেছে ১০ লাখ পাঁচ হাজার ২৪৮ জন। সেই হিসেবে দেশটিতে করোনায় মৃত্যুর হার ১১ শতাংশ এবং সুস্থ হওয়ার হার ৮৯ শতাংশ।

বর্তমানে মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত অবস্থায় রয়েছে দুই লাখ ২৪ হাজার ৫২০ জন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে তিন হাজার ৯১৩ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় আক্রান্তের তালিকায় মেক্সিকোর অবস্থান ১৩ নম্বরে হলেও মৃত্যুর সংখ্যার দিক থেকে দেশটি চার নম্বরে রয়েছে। এ ছাড়া বিশ্বে করোনায় মৃত্যুহার তিন শতাংশ হলেও মেক্সিকোতে তা ১১ শতাংশ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন