POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্র্যাকের উদ্যোগে টোরাগড়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২০ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

কমিউনিটি ভিত্তিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির অন্তর্ভুক্ত টোরাগড় ২২ নং পল্লী সমাজের উদ্যোগে সামাজিক সম্প্রীতি মূলক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে টোরাগড় এলাকার বেশকিছু শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। এর পর অনুষ্ঠানে উপস্থিত ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির জেলা ব্যবস্হাপক কালাচাঁদ দাস অসিত মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক বক্তব্য রাখেন।

বক্তব্য শেষে পুনরায় সমাজের নারী,কিশোরীরা বালিশ বদল খেলায় অংশ গ্রহণ করেন। অত্যন্ত আনন্দঘন পরিবেশে সকল বিভেদ ভুলে একাত্মতা প্রকাশ করে। উপস্থিত সদস্যা পারিবারিক সহিংসতা ও বাল্যবিয়েকে না বলে শফথ গ্রহণ করেন।

সবশেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন জেলা ব্যাবস্হাপক সিইপি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ তফিজুল ইসলাম মাঠ সংগঠক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি হাজীগঞ্জ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন