গত ৫ বছরে হাজীগঞ্জ পৌরসভার পাঁচ কাউন্সিলর চলে গেছেন না ফেরার দেশে। নির্বাচনী আমেজ সৃষ্টি হলেও প্রয়াত কাউন্সিলরদের বাড়ীর বাতাসে নিস্তব্দতা।
গত ৫ বছরে হাজীগঞ্জ পৌরবাসী হারালো ১নং ওয়ার্ড কাউন্সিলর হোসেন জামান, ১,২,৩ নং সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শাহানারা বেগম , ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম সর্দার ও উপ-নির্বাচনে বিজয়ী কাজী দুলাল এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু বকর ছিদ্দিক।
পপুলার বিডিনিউজ পরিবারের পক্ষ থেকে প্রয়াত কাউন্সিলরদের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইল।
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচেনের কার্যক্রম শুরু হয়েছে। চলছে মনোনয়ন ফরম সংগ্রহ। আগামী ৩০ জানুয়ারী ভোট গ্রহন। বিগত নির্বাচেনগুলোর তুলনায় এবার প্রার্থীর সংখ্যা বেশি।