হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত রিটার্ণিং অফিসার ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা।
তারা হলেন সাবেক প্যানেল মেয়র ৩নং ওয়ার্ডের ৩ বারের কাউন্সিলর আসন্ন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোঃ মোহাসীন ফারুক বাদল, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ তাজুল ইসলাম, ১০ নং ওয়ার্ড কাউন্ডিলর প্রার্থী অত্র ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক হাবিবুন্নবী সোহেল,৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মেহেদী হাছান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ খোরশেদ আলম ভুট্টো,৪ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ এমরান উদ্দিন সরকার,১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সৈয়দ মোঃ আঃ রাজ্জাক, মোঃ,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কবির হোসেন,৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী মোবারক হোসেন,৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন তপাদার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃশাহআলম,সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জাহানারা বেগম সহ মোট ৯ জন কাউন্সিলর প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,চাঁদপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেন,সহকারী রিটার্ণিং অফিসার ও হাজীগঞ্জ নির্বাচন অফিসার মোঃ ওবায়েদুর রহমান সহ স্থানীয় এবং জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।