সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার সামনে পাউবো মাঠে পৌর আওয়ামীলীগ কর্তৃক সংবর্ধনা দেয়া হয়েছে ফরিদগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: মাহফুজুল হককে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসময় তিনি বলেন, পৌর নির্বাচন সামনে এলেই একটি চক্র আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগে পড়ে। বিগত নির্বাচনের সময়ও করেছে, এবারও শুরু করেছে। কিন্তু আমি জানি জনি আমি কোন অন্যায় করিনি। তাই আমার পিছনে হঠার কোন কারণ নেই। আমার বিশ্বাস আসছে নির্বাচনেও মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা এবারও আমার প্রতি আস্থা রাখবেন। কারণ, আমি ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আমি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার মানুষের পাশে ছিলাম। সালিশ দরবার করে বা কোন অপকর্ম করে মানুষের থেকে অর্থ আদায় করিনি, জমি দখল করিনি। বরং পৌর এলাকায় ৭০ ভাগ উন্নয়ন কর্মকা- হয়েছে। তাই আসছে নির্বাচনেও শেখ হাসিনার নৌকার জয় অনিবার্য।
পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) লিয়াকত পাটওয়ারী সভাপতিত্বে ও ৮নং ওযার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান নান্নু গাজীর সঞ্চালনায় এই সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহিদ উল্যা পাটওয়ারী, পৌর আওয়ামীলীগের সহসভাপতি শ্যামলাল চন্দ্র দাস, ৮নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রহিম পাটওয়ারী, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হায়দার পাঠান টিপু,সাধারন সম্পাদক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মহসিন তালুকদার, পৌর আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলম পাঠান, ৪ নং ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ফরিদগঞ্জ পৌর গাউসিয়া কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক তকদির হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল হোসেন হাজী, সাধারন সম্পাদক মোস্তফা কামাল, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মাসুদ ভুইয়া,২ নং সভাপতি ওহাব তফদার, ৪নং সভাপতি আব্দুল খালেক,৯নং ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন ,সাধারন সম্পাদক মোস্তফা কামাল , ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীলিপ চন্দ্র দাস, পৌর আওয়ামীলীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রসু মিয়া, পৌর আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক আব্দুল হক ও ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মহিউদ্দীন রিমন প্রমুখ।