হাজীগঞ্জ পৌর নির্বাচনে হাজীগঞ্জে আজ ২১ কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ। আজ সোমবার সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভার তৃতীয় ধাপের তফসীল ঘোষণার পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীরা সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এবায়েদুর রহমান এর কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা।
কাউন্সিলর ( সাধারণ) পদে ১৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫জন। এপর্যন্ত সর্বমোট ৫৫জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রার্থীরা হলেন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শাহজাহান তালুকদার, ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কার্তিক সাহা, সংরক্ষিত – ২ কাউন্সিলর প্রার্থী লুৎফুন্নাহার বেগম, সংরক্ষিত -৩ কাউন্সিলর প্রার্থী জোহরা বেগম, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবিদ মিয়া, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সালেহ আহম্মেদ রানা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আক্তার হামিদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনির হোসেন সাগর, সংরক্ষিত -৪ কাউন্সিলর প্রার্থী বিবি হাওয়া, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাছির উদ্দীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জসিম উদ্দিন তপদার, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন, সংরক্ষিত -১ কাউন্সিলর প্রার্থী রোকেয়া বেগম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. জহিরুল ইসলাম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শুকু মিয়া, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. কেনু মিয়া, সংরক্ষিত -১ কাউন্সিলর প্রার্থী কাজলী রাণী সরকার, ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জহিরুল হক, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রায়হানুর রহমান জনি, ১০নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. বিল্লাল হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শাহাদাত হোসেন কালু সহ মোট ২৩জন প্রার্থী সাধারন (পুরুষ) ও সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।