POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় উদ্যোগে জেব্রাক্রসিং

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনায় সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে স্পীড বেকার স্থাপন করলেও পথচারী পারপারে জেব্রক্রসিং না দেয়ায় লোকজন সড়কের বিভিন্ন স্থান দিয়ে পারাপার হচ্ছে, ফলে দুর্ঘটনাও ঘটছে। তাই সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্মআহ্বায়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীর উদ্যোগে উপজেলা ও পৌর শ্রমিকলীগের সহযোগিতায় চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা ও কালিরবাজার চৌরাস্তায় জেব্রাক্রসিং স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে এই স্থানগুলোতে স্থান চিহ্নিত করার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি কাজী হানিফ, সাধারণ সম্পাদক শাহআলম মিজি, পৌর শ্রমিকলীগের আহ্বায়ক কাজী কাউছার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি রসু মিয়া হৃদয়, ওয়ার্ড আওয়ামীরগের যুগ্মসম্পাদক এমরান হোসেন মহরম খান, আব্দুল করিম খান, ফয়সল গাজী, বাবু পাটওয়ারী, বাবলু, পৌর যুবলীগের আব্দুল , ইমরান হোসাইন, রাসেদ বেপারী, রিয়াদ, মেহেদী, মাসুদ, ছাত্রলীগ নেতা মামুন খান, ইব্রাহিম খান, আহমেদ রাসেল, আব্দুল আলিম ইউসুফ, জিহাদুল ইসলাম, আব্দুল আহাদ, সাইফুল গাজী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন