POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দুইদিনে ৩৪ কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

কবির আহমে/ মজিব পাটোয়ারী | প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০ | সময়: ৭:৫০ অপরাহ্ণ
হাজীগঞ্জ পৌর নির্বাচনে হাজীগঞ্জে দুইদিনে ৩৪ কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ। আজ রোববার ২২ জন এবং গত বৃহস্পতিবার ১২ জন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদ প্রার্থী  মনোনয়ন সংগ্রহ করেন। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভার তৃতীয় ধাপের তফসীল ঘোষণার পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীরা রোববার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এবায়েদুর রহমান এর কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা।
কাউন্সিলর ( সাধারণ) পদে ১৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন সহ মো ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রার্থীরা হলেন,৬নং ওয়ার্ডের দুই বারের কাউন্সিলর তৃতীয়বার প্রার্থী শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ আবু বকর সিদ্দিকের পক্ষে মোঃ আবুল ফারাহ,৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রাসেল মিয়া, সংরক্ষিত (২) ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মরহুম মজনু কমান্ডারের কনিষ্ঠ মেয়ে মমতাজ বেগম মুক্তা, সংরক্ষিত(২) ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শাহীদা বেগম, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ এমরান হোসেন মুন্সী,২নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী সাখাওয়াত হোসেন,৫ নং ওয়ার্ড কাউন্সির প্রার্থী লিটন পাল,৫ নং কাউন্সিলর প্রার্থী রিটন চন্দ্র সাহা, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ আলাউদ্দিন চৌধুরী,১০ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন,০৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আইয়ুব আলী,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ নান্নু মিয়া,৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোস্তফা কামাল,সরক্ষিত (৪), ১০,১১ ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নাজমুন নাহার আক্তার ,৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ খায়রুল হাসান,সংরক্ষিত (৩) মহিলা কাউন্সিলর প্রার্থী সাবিনা ইয়াসমিন,৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী , সংরক্ষিত (৪) মহিলা কাউন্সিলর প্রার্থী রেজিয়া বেগম,১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ হারুন,,সংরক্ষিত( ৩)৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার মিনু,৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মমিন খান, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ রাকিবুল ইসলাম সহ মোট ২২জন প্রার্থী সাধারন (পুরুষ) ও সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন