POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ পৌরবাসীকে কামরুল হাছান সউদের ঈদুল ফিতরের শুভেচ্ছা

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: মে ২৪, ২০২০ | সময়: ৭:০০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু গবেষণা পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সফল সভাপতি কামরুল হাছান সউদ ফরিদগঞ্জ পৌরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান ঈদ মোবারক, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। ঈদ মানে সাম্য।
ঈদ মানে উৎসবের কাছে ফিরে যাওয়া। ঈদ মানে নিজেকে বিলেয়ে দেওয়া।
বিশ্বে মহামারি সৃষ্টিকারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারের পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনে স্বাস্থ্যবিধি অনুসরণ কোলাকুলি, হ্যান্ডশেক ও সচেতনতার সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।

ক্ষুদ্রতার ঊর্ধ্বে ওঠার চেষ্টা। ঈদ মানে সবাই মিলে সুন্দর থাকা। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সকল মুসলমানকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদের খুশি আপনাদের-আমাদের সবার জীবনে মহান আল্লাহ তায়ালা পূর্ণতা দান করুন এ দোয়া করি। ঈদ বয়ে আনুক সবার জীবনে সুখ-শান্তি ও একরাশ অনাবিল আনন্দ। পৃথিবীতে নেমে আসুক শান্তি দূত, ঘরে ঘরে জেগে উঠুক সুখ পাখিরা। মুছে যাক অসহায়ের দুঃখ ব্যথা। অম্লান থাকুক সারা জীবনের আনন্দ।

পবিত্র ঈদ ধনী-গরিব ভুলে এক কাতারে শামিল করে দেয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও অহঙ্কারসহ সকল পাপাচার মুছে দিয়ে নতুনভাবে জীবন শুরু করার তাগিদ এনে দেয়। এবছরের প্রতিটি দিন যেন ঈদের দিনের ন্যায় আনন্দময় হয়। সেই সাথে সফলতার শুভ প্রত্যয়ে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন