POPULAR BD NEWS
Popular BD News Logo

ইছাপুরা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ঈদ উপহার

ফরিদগঞ্জ প্রতিবেদক | প্রকাশিত: মে ২৪, ২০২০ | সময়: ৫:২১ পূর্বাহ্ণ

ফরিদগঞ্জের ইছাপুরায় সেচ্ছাসেবী সংগঠন ইছাপুরা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও ৮ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইয়াসিন পাটোয়ারী তত্ত্বাবধানে ইসাপুরা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ইয়াসিন হোসেন পলাশের ব্যবস্থাপনায় ঈদুল ফিতর উপলক্ষে সেমাই, চিনি, প্যাকেট দুধ, ভোজ্য তেল, মশারির ডাল, বিতরণ করা হয়।এসময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইয়াসিন পাটোয়ারী বলেন বিশ্বব্যাপী করোনাভাইরাস দেশের প্রধানমন্ত্রী বঙ্গ কন্য শেখ হাসিনার পাশাপাশি বিত্তবানরা যেভাবে এগিয়ে এসেছে এরকম সকল দুর্যোগে সকল বিত্তবানরা এগিয়ে আসবে এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।

সভাপতি ও সাঃসম্পাদকের পাশাপাশি ঈদ শুভেচ্ছা সহায়তা কার্যক্রমে যারা বুদ্ধি পরামর্শ ও অর্থ দিয়ে সহায়তা করেছেন উপদেষ্টা হাজী রফিকুল ইসলাম,মোঃ সালাহউদ্দিন এমরান,আলী আকবর পাটওয়ারী,হাসু পাটওয়ারী,জাহাঙ্গীরহোসেন পাটওয়ারী,আলী হোসেন,মাহবুবুর রহমান.এছাড়া সাইফুর রহমান আদিল,মারুপ হাসান,জাকারিয়া সহযোগিতা করায় সংগঠনের পক্ষ থেকে পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন