১৬ ডিসেম্বর বুধবার সকাল ১০টায় হাজিগঞ্জ উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড গৌড়েশ্বর পশ্চিমপাড়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসার নূরানী বিভাগের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর দেশের মধ্য দিয়ে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

ওই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার কোষাধক্ষ্য সম্পাদক আলী আক্কাসের সভাপতিত্বে মাদ্রাসার অধ্যক্ষ এইচ, এম,মহসিন এর উপস্থাপনা ও সার্বিক পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আলহাজ্ব হারুনুর রশিদ, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যুবসমাজকে মাদকের জুয়া সহ অসামাজিক কার্যকলাপ দূরে রাখতে ক্রীড়া-সাংস্কৃতিক এর বিকল্প নেই। এছাড়াও মাদ্রাসা শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ ইসলামিক সংস্কৃতি, কোরআন তেলোয়াত, হামদ-নাত, দেশের গান, ইসলামী সংগীত, শিক্ষা অর্জন গুরুত্ব বহন করে। তিনি আরো বলেন মহামারী করোনাভাইরাস আমাদের কাছ থেকে এখনও বিদায় নেয়নি, তাই স্বাস্থ্যসম্মত নিয়মকানুন মেনে পিছনে পড়ে থাকা একটি বছরের ঘাটতি পূরণে খুব পরিশ্রম করে পড়ালেখা করলে ভালো ফলাফল অর্জন করা সম্ভব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ আলামিন বেপারি, ওসমান গনি বাবুল, গৌড়েশ্বর সমাজ কল্যাণ সংঘের প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (নিশান) ইকবাল কবিরাজ, আব্দুল কাদের বেপারী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ নানান শ্রেণী-পেশার ও বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সমাজের একাংশ ও মাদ্রাসার শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।