POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১২ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

কবির আহমেদ | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০ | সময়: ৪:১০ অপরাহ্ণ

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক পৌরসভার তৃতীয় ধাপের তফসীল ঘোষণার পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রাথী শিক্ষানুরাগী ও সমাজসেবক কাজী মনির, ২নং ওয়ার্ডের তৃতীয়বারের(পরপর দুইবারের কাউন্সিলর) কাউন্সিলর প্রার্থী মোঃ আলাউদ্দিন মুন্সী, ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাদেকুজ্জামান,২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ শাহজামাল,৯নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ জামাল হোসেন,৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কবির হোসেন,৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী মোবারক হোসেন,৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সুমন তপাদার, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃশাহআলম,সংরক্ষিত( ৩)৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী ফরিদা ইয়াসমিন ও মোসাম্মৎ মিনু আক্তার সহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন