POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ ডিগ্রী কলেজে ৪৯তম বিজয় দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২০ | সময়: ১২:০৮ পূর্বাহ্ণ

বুধবার হাজীগঞ্জ ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় ৪৯ তম মহান বিজয় দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে প্রভাত ফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন,আলোচনা,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন, অত্র কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ।
সভায় বক্তব্য রাখেন,অত্র কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরহাদ হোসেন রতন।

সভায় আরো বক্তব্য রাখেন,উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্ল্যাহ,প্রভাষক মাকসুদুর রহমান,প্রভাষক তৌহিদা আক্তার,

সভা সঞ্চালন করেন,বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গভর্ণিং বডির বিদ্যোৎসাহী সদস্য মোঃ শাহ জামাল,অভিভাবক সদস্য সালাউদ্দিন ফারুক মামুন,আক্তার হোসেন,প্রভাষক মাকসুদুর রহমান,সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ ।
অনুষ্ঠানে ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং বাংলাদেশ সহ বিশ্ববাসীর অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মজিবুর রহমান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন