শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযোগ্য মর্যাদায় বলাখাল আর জি স.প্রা.বিতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের আয়োজন করা হয়।
বুধবার(১৬ ডিসেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার বলাখাল ৫৩নং আর জি.স.প্রা.বিতে আলোচনা সভা জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। 
ওইসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: রাকিবুল ইসলাম রিপনের উপস্থিতিতে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কিরন শংকর দাসের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মনোয়ারা বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নয়ন, আবদুল মতিন, অদিপ্ত চন্দ্র দাস, চন্দ্রজিৎ চন্দ্র দাস, প্রমুখ।
উপস্থিত ছিলেন রুমা আক্তার ম্যানেজিং কমিটির সদস্য, সপ্না সাহা,মর্জিনা বেগম, সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
পরিশেষে মোনাজাত পরিচালনা করেন শামসুল হক। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।