POPULAR BD NEWS
Popular BD News Logo

জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০ | সময়: ৮:২৯ অপরাহ্ণ

মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজারের গাউছিয়া হাইওয়ে রেষ্টুরেন্টে জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এড. মোহাম্মদ আলী হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সস্পাদক মাহবুবুর রহমান বাবুর পরিচালনায় সভার কার্যক্রম শুরু হয়। সভায় আসন্ন বিজয় দিবস ও সংগঠনের পরিচিতি সভাসহ বেশ কিছু কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি আ. কাদের মোল্লা, আনোয়ার হোসেন খোকন, যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল ইসলাম জয় ও আবুল হাসনাত, সহ অর্থ সম্পাদক নাজমূল আহসান নয়ন, শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদউল্লাহ মাষ্টার, সদস্য আবুল কাসেম ও কামরুল ইসলাম প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন