POPULAR BD NEWS
Popular BD News Logo

ভাঙ্গা মঞ্চে তিনদফা সমাবেশ করলো আওয়ামীলীগ !

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২০ | সময়: ৭:৪৪ অপরাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মঙ্গলবার দুপুরে সমাবেশ শুরুর আগেই মঞ্চটি ভাংচুর করে আওয়ামীলীগের সহযোগী সংগঠনের একাংশ। ওই মঞ্চে তিনদফা সমাবেশ করে উপজেলা আওয়ামীলীগ।

দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা।
হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়ন থেকে মোস্তফা কামাল মজুমদার, ৪নং কালচোঁ ইউনিয়ন থেকে আনিছুর রহমান মজুমদার, ৬নং বড়কুল ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, ৯নং গন্ধব্যপুর ইউনিয়ন থেকে কাজী বেলাল ও গাজী আলি উল্ল্যাহর নেতৃত্বে মিছিলে যোগ দেয়। এছাড়াও ২নং বাকিলা ইউনিয়ন থেকে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউছুফ পাটোয়ারী নেতৃত্বে এবং ১০নং গন্ধ্যপুর ইউনিয়ন থেকে মিছিলে যোগ দেয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন