মরহুরে হোসেন ইমাম হায়দার স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত হোসেন ইমাম হায়দার স্মরণে
রান্ধুনীমুড়া তরুণ প্রজন্মের উদ্যোগে আয়োজন করা হয় টেপ-টেনিস বিগ বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট।

খেলাটি উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান শামছু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, খেলাটি সোমবার সকাল ১০টায় রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট কমিটির পরিচালকদের মধ্যে সাংবাদিক ও সমাজকর্মী এসএম মিরাজ মুন্সির উপস্থাপনায় ও সার্বিক তত্ত্বাবধানে সাবেক ছাত্রলীগ নেতা,ও সাবেক ক্রিকেটার মমিনুল ইসলাম ও সোহাগের পরিচালনায় কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ওইসময় উদ্বোধনী খেলায় বড়কুল আইডিয়াল ক্লাবকে হারিয়ে হাজীগঞ্জ সিটি ক্লাব বিজয় অর্জন করে। পরবর্তী ম্যাচে সোনাইমুড়ী বাইকিংসকে হারিয়ে রহিমানগর একাদশ বিজয় অর্জন নিশ্চিত করেন, বৈকালের ম্যাচে সুহিলপুর একাদশকে হারিয়ে রান্ধুনীমুড়া নাইট রাইডার্স বিজয় অর্জন করে।