POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রতারণা মামলার তদন্ত করলেন পিবিআই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২০ | সময়: ১০:১৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ বড় মসজিদের মোতয়াল্লী মো. আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে প্রতারণা মামলার তদন্ত করলেন চাঁদপুরের পিবিআই তদন্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন।

রোববার সকালে তিনি হাজীগঞ্জ বাজারের মাম ফুডসের সত্ত্বাধিকারী আজাদ রহমান মাসুদ মজুমদারের কাছ থেকে প্রয়োজনী তথ্যাবলী সংগ্রহ করেন। ওইসময় হাজীগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সাক্ষ্য৷ গ্রহণ করেন পিবিআইয়ের এই কর্মকর্তা।

জানা গেছে, গত ১৬ নভেম্বর আজাদ রহমান মাসুদ মজুমদার বাদী হয়ে ফৌজদারী কার্যবিধি অনুসারে ৪২০ ও ৪০৬ ধারা চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ওই মামলাটি আমলে নিয়ে পিবিআই চাঁদপুর শাখাকে দায়িত্ব প্রদান করেন।

তদন্ত কর্মকর্তা রোববার সকালে তদন্ত কাজে বিজনেস পার্ক ও মসজিদ কমপ্লেক্সে গিয়েও প্রয়োজনী তথ্যাবলী সংগ্রহ করেন।

জানতে চাইলে তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে। সুষ্ঠুভাবে তদন্ত কাজ পরিচালিত হবে বলেও তিনি উপস্থিত সবাইকে জানান।

এদিকে মামলার বাদী আজাদ রহমান মাসুদ মজুমদার বলেন, মামলাটিতে ন্যায় এবং সত্যের বিজয় হবে বলে প্রত্যাশা করছি।

তিনি আরো বলেন, মামলার বিবাদী আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪২০ ও ৪০৬ ধারায় করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন