POPULAR BD NEWS
Popular BD News Logo

২০২৮ সাল থেকে নতুন বিষয় যুক্ত হবে, বইয়ের বাইরেও শিখতে হবে: চাঁদপুরে শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬ | সময়: ৮:১৩ অপরাহ্ণ

শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে দক্ষ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

​শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য তৈরি ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘প্রকৃতির পাঠশালা’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও নানা সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন নতুন বিষয় ও কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

​তিনি আরও জানান, বিদ্যালয়গুলোতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, নতুন খেলার মাঠ নির্মাণ ও ভাঙাচোরা ভবন সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

​উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বক্তব্য দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন