POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গরুর খাবারে বিষ মিশিয়ে ৫ গরু হত্যা, অসুস্থ আরো কয়েকটি গরু

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬ | সময়: ৮:১০ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে গরুর খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছে। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে আরও কয়েকটি। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ খামার মালিকের।

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে ঘটে এই ঘটনা।

শুক্রবার সকালে গরুগুলোকে খাবার দেওয়ার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়ে। একে একে পাঁচটি গরুর মৃত্যু হয়, অসুস্থ হয়ে পড়ে আরও কয়েকটি।

খামার মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজীর অভিযোগ, দীর্ঘদিনের সম্পত্তি বিরোধের জেরে প্রতিপক্ষের দুই ভাই গরুর খাবারে বিষ মিশিয়ে দিয়েছেন। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

খবর পেয়ে উপজেলা ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে পৌঁছে গরুর রক্ত ও খাবারের নমুনা সংগ্রহ করেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন