POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

রেজাউল করিম নয়ন | প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৬ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর ৬নং ওর্য়াড অবস্থিত উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে শিক্ষক ও বিদায় শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জনাব মোঃ আনোয়ার হোসেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মরিয়ম আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব, সাংবাদিক রেজাউল করিম (নয়ন)

অনুষ্ঠান সঞ্চালনা করেন, (সহকারী শিক্ষক),জনাব তাছমিন হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ,হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন ১নং ওর্য়াড যুবদলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী,রোমান কাজী,মোঃ সাঈনুদ্দীন মিয়াজী, মোঃ আবু বকর সিদ্দিক (জুয়েল) আর ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইমাম হোসেন।

শিক্ষকদের মধ্যেউপস্থিত ছিলেন (সহকারী শিক্ষক),ফাতেমা আক্তার, নাজমুন নাহার, তাহমিনা আক্তার,জেসমিন আক্তার,সুমাইয়া নাজমী,রিফাত আফসানা প্রমুখ।

প্রধান শিক্ষক বক্তব্যে বলেন,প্রাথমিক শিক্ষাজীবন শেষে শিক্ষার্থীদের সামনে নতুন শিক্ষার অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভবিষ্যৎ জীবনে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা,শৃঙ্খলা, সততা ও অধ্যবসায়ের চর্চা করতে হবে। তাঁরা বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলায় সাফল্য কামনা করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন