POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ১১:২৩ অপরাহ্ণ

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে শীতকালীর ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

আজ বুধবার রাত আটটায় জমকাল আযোজনে উপজেলা চত্বরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা বি এন পির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।

এর আগে উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহাবুবুর রহমান চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডি জি এম মোঃ শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি খালেকুমাজ্জামান শামীম, সাংবাদিক কল্যাণ সমিতির কর্মকান্ড উদোশ্য ও লক্ষ তুলে ধরে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক খন্দকার আমিফ,কোরআন তেলয়াত করেন আজীবন সদস্য মোঃ সাখাওয়াত।

সাংবাদিক কল্যাণ সমিতির অর্থ সম্পাদক জাহিদ হাসানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও পৌর বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান সেলিম, পৌর বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জহিরুল ইসলাম লিটন,সিনিয়র প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এস এম শিচতি,হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাংবাদিক কল্যাণ সমিতির সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম সিফাত, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ দ্বীন ইসলাম টগর ক্রীড়াবিদ মোঃ সোহাগ মিজি।

সার্বিক তত্বাবধানে ছিলেন সাংবাদিক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক কল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব নুর মোহাম্মদ পাটওয়ারী।

টুর্নামেন্টে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, সাংবাদিক ও ক্রীড়া সংগঠনের ২৪ টি দল অংশ গ্রহন করছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন