POPULAR BD NEWS
Popular BD News Logo

দুর্ঘটনা এড়াতে বেড়িবাঁধ সড়কের ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৯:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সড়কে ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে দুর্ঘটনা এড়াতে লাল পতাকা স্থাপন করেছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আব্দুল আজিজ ফাউন্ডেশন। বেড়িবাঁধের বিভিন্ন স্থানে গর্ত ও ভাঙন থাকায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের সতর্ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নন্দলালপুর বাজার থেকে সাহেববাজার পর্যন্ত বেড়িবাঁধের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা স্থাপন করেন সংগঠনের সদস্যরা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের মতে, বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত সংস্কার করা জরুরি। লাল পতাকা স্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া হলে দুর্ঘটনার ঝুঁকি কমবে।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ ফাউন্ডেশনের সভাপতি মো. হাসান বেপারী, সংগঠনের আজীবন সদস্য ফয়েজ আহাম্মেদ মাহিন, মো. বাবুসহ সংগঠনের অন্যান্য সদস্য।

সংগঠনের সভাপতি মো. হাসান বেপারী বলেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী সংগঠনের পক্ষ থেকে নিয়মিত সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়। বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দুর্ঘটনার আশঙ্কা থাকায় মানুষের সতর্কতার জন্য লাল পতাকা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন