আগামী ৮ ডিসেম্বর চাঁদপুর মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান। সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন, কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক দিবসগুলোর ঐতিহাসিক তাৎপর্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিটি কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান জানান।