অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে তাৎখনিক দোলনা কিনে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইবনে আল জায়েদ হোসেন। তিনি মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
ইতিপূর্বে তার অনেক মানবিক ও মানবতার উদহারন রয়েছে। যার মধ্যে অন্যতম দরজায় লিখে দিয়েছেন অনুমোতির প্রয়োজন নেই, দরজা ধাক্কা দিন বিতরে প্রবেশ করুন। সেবা গ্রহিতারা র্নিদিধায় পৌছে যাচ্ছে তার টেবিলে। তাদের কথা শুনে প্রয়োজনীয় সেবা দিচ্ছেন তিনি।
আজ ২৪ নভেস্বর মঙ্গবার আরকটি দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি।
হাজীগঞ্জ পৌরসভায় প্রবেশ করেই দেখলেন অভ্যর্থনায় কর্তব্যরত স্টাফের শিশু সন্তানটি মেঝেতে ঘুমাচ্ছে। সাথে সাথে একটি দোলনা কিনে এই শিশুটিকে উপহার দিলেন। এটি পৌর সভায় উপস্থিত সভাই মানবিকতার বহি প্রকাশ হিসেবে আখক্ষা দিয়েছেন।। এবং সাবাই এধরনের কর্মকে স্বাগত জানিছেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি, পৌর নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ এবং বাজার পরিদর্শক শফিকুল ইসলাম রুজমনসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
সংশ্লিষ্টদের মতে, দাপ্তরিক কাজের পাশাপাশি অধীনস্থ কর্মীদের পারিবারিক ও মানবিক প্রয়োজনের প্রতি এমন সংবেদনশীলতা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি করে।