চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
সাংবাদিকদের কর্মব্যস্ত জীবনে বিনোদনের সুযোগ সৃষ্টি, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
টুর্নামেন্টটি সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংগঠনের সকল সদস্যসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।