POPULAR BD NEWS
Popular BD News Logo

একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা

মো. নাছির উদ্দিন | প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

‎প্রজাতন্ত্রের মালিক জনগণ,সরকারি কর্মচারীরা তার সেবক মাত্র। সংবিধানের এই কথাটি হৃদয়ে ধারন করে জনসাধারণের সাথে সু-সম্পর্ক রেখে ভূমি সেবায় অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার সদ্য বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির। ভূমি অফিসে সর্বসাধারণের যাতায়াত, নামজারী ও জমা খারিজ, মিসকেসসহ জমি সংক্রান্ত যে কোন সমস্যায় সেবাগ্রহিতাদের শেষ আশ্রয়স্থল ছিলেন তিনি। সকল শ্রেনীর মানুষের জন্য তার দরজা সব সময় উম্মুক্ত ছিল। তিনি সকলের সমস্যা মনযোগ দিয়ে শুনতেন এবং সমাধান করতেন। সবার নিকট তিনি ছিলেন একজন সত্যিকারের মানবিক ও ডায়নামিক সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড। সম্প্রতি এ কর্মকর্তার পদোন্নতি জনিত
‎বদলীর খবরে কচুয়া সাধারণ মানুষ চোখের জল ফেলেছে। বিশেষ করে গরীব, অসহায় মানুষগুলো তার বিদায় মেনে নিতে কষ্ট হচ্ছে।
‎
‎সোমবার (২৩ নভেম্বর ২০২৬ ইং) বিকালে উপজেলা ভূমি অফিসে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছির এর পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।
‎
‎এসময় উপস্থিত ছিলেন নতুন সহাকরী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান,উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. নজরুল ইসলাম, নাজির মো. সোহাগ হোসেন, পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলমগীর হোসেন,বক্সগঞ্জ  ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. ইমাম হোসেন পাটোয়ারী,পাথৈর ইউনিয়ন ভূমি সহাকরী কর্মকর্তা নিশিত দত্ত,সাচার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা একরামুল হক,গুলবাহার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রবিউল আলম,গোহট উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাছুম বিল্লাহ,গোহট দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জামশেদ আলম । অনুষ্ঠান শেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবু নাছিরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
‎
‎মোহাম্মদ আবু নাছির বিসিএস প্রশাসন কাড্যারের ৩৭ ব্যাচের অত্যন্ত সুদক্ষ কর্মকর্তা। তিনি কচুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বিগত (৯ আগষ্ট ২০২৫ ইং) তারিখ যোগদান করেন। কচুয়ায় যোগদানের পর থেকে তিনি সততা, কর্মদক্ষতা, মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী ও সেবা প্রার্থীসহ উপজেলার আপামর জনসাধারণের কাছে বেশ জনবান্ধন হয়ে উঠেন। সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ১ বছর ২ মাস কচুয়ায় দায়িত্ব পালনকালে সর্বোচ্চ কম সময়ে তিনি সততা ও দক্ষতার সাথে রেকর্ড পরিমাণ জমির নামজারী ও জমা খারিজের কার্যক্রম সম্পাদন করে বেশ সুনাম অর্জন করেন।  একই সাথে তিনি দায়িত্ব পালনকালে সরকারী খাস জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করা, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে বালু উত্তোলন বন্ধ করা, অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পণ্যের মান বজায় রাখার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন।
‎
‎বিদায়কালে মোহাম্মদ আবু নাছির বলেন, কচুয়ার আপামর জনসাধারণের কাছে আমি চির কৃতজ্ঞ। কোন বিষয়ে কাউকে দুঃখ দিয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
‎
‎উল্লেখ্য,পদোন্নিত জনিত কারনে মোহাম্মদ আবু নাছিরকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন