আসন্ন এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে আলোচনায় এসেছেন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ৯৮নং ওয়ার্ড (রামপুরা থানা) যুবদলের আহ্বায়ক মো. রুহুল আমিন খাঁন।
তিনি দীর্ঘদিন রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে ইউনিয়নের মানুষের পাশে রয়েছেন। যার কারণে আসন্ন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে তাকে দেখতে চায় দলীয় কর্মী ও সমর্থক’সহ ইউনিয়নের সাধারণ মানুষ।
প্রতিক্রিয়ায় মো. রুহুল আমিন খাঁন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আমি বিএনপির সমর্থন প্রত্যাশী। বড়কুল পশ্চিম ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই। জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে ইউনিয়নের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক এবং কার্যকর অংশগ্রহণের মাধ্যমে পশ্চিম বড়কুল ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য ২য় ধাপে আসছে ৪ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে পাঁচ ধাপে ৪৩৩২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।