POPULAR BD NEWS
Popular BD News Logo

৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময়

মো: সবুজ গাজী | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৮ নম্বর বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের (নানুপুর) মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বিকাল ৩:৩০ ঘটিকায় ৮ নং বাগাদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওনার নিজ এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারী নানুপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মরহুম হায়দার উল্লাহ পাটওয়ারী।সামাজিক ও রাজনৈতিক পরিচিতিতে তিনি ৮ নম্বর বাগাদী ইউনিয়ন যুবদলের সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ড (নানুপুর) যুবদলের দুইবারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার ও মতবিনিময় সভায় বলেন, সরকারি সেবা পেতে সাধারণ মানুষের হয়রানি বন্ধে সহযোগিতা, এলাকার রাস্তাঘাট পাকা করা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, কৃষি কার্ড ও জেলে কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা পেতে কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পাশাপাশি সরকারি নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে কাজ করার কথাও উল্লেখ করেছেন।

এ ছাড়া মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলা এবং এসব অপরাধের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। সামাজিক শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারিবারিক বিরোধ ও ছোটখাটো সমস্যার সমাধানে সামাজিক বিচার ও সালিশ কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথাও তাঁর অঙ্গীকারে রয়েছে।

আধুনিক ও উন্নত ওয়ার্ড গঠনের বিষয়ে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবা, সামাজিক সম্প্রীতি এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।

উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, ৮ নং বাগাদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি- মো: আনোয়ার হোসেন আনু মিয়া বেপারী, সদর থানা শ্রমিক দলের সহ-সভাপতি- মো: শহীদ বেপারী, ৮ নং বাগাদি ইউনিয়ন যুবদলের সহ-প্রচার সম্পাদক- মো: শাহাদাত গাজী, ৮ নং বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ১ নং সদস্য- মো: সোহাগ হাওলাদার , ৮ নং বাগাদি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি- মেহেদী হাসান শুভ পাটোয়ারীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটোয়ারী এলাকাবাসীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় এলাকার উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোটের মাধ্যমে তাঁকে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন