POPULAR BD NEWS
Popular BD News Logo

ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬ | সময়: ৭:৫৬ অপরাহ্ণ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রতিবাদ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে পৌরসভার বৌ-বাজার এলাকায় ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বৌ-বাজারের বিভিন্ন সড়ক ও অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন পৌর যুবদল নেতা ইমরান হোসেন বাবু, মো. মোহন প্রধান, রিপন প্রধান, বাবলা সরকার, কলাকান্দা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, যুবদল নেতা মফিজ জমাদ্দার, মাইন উদ্দিন সিকদার, রশিদ সরকার, ছাত্রদল নেতা রাকিব, আসিফ, আনোয়ার হোসেন, মুকুল প্রধান’সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন