চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নম্বর বিতারা ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইসহাক সিকদার ও শাহানা দম্পতির কন্যা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র বিবাহ সম্পন্ন।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে রাজধানী ঢাকার অভিজাত এলাকা বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাবে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বর ব্রিটিশ নাগরিক ক্রেসেনজো প্রোটো এবং বারবারা ফ্লেসের জ্যেষ্ঠ পুত্র।সে পরিবারের সম্মতিতে ইসলাম ধর্ম গ্রহনের পর বিয়ের পিড়িতে বসেন।বর্তমান তার নাম রাখা হয়েছে মোহাম্মদ মজিবুর রহমান। বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব হরযত মাও. ডক্টর কাফিল উদ্দিন সরকার সালেহী এবং ১০জন কোরআনে হাফেজের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও পরিবারের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে নবদম্পতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এই শুভক্ষণে নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেছেন উপস্থিত অতিথি ও শুভাকাঙ্ক্ষীরা। পাশাপাশি তাঁদের জীবনের প্রতিটি দিন ভালোবাসা, পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক—এমন প্রত্যাশা সবার।