POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদবিপ্রবিতে দোয়া ও মিলাদ মাহফিল

মো: সবুজ গাজী | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৬ | সময়: ৮:১৩ অপরাহ্ণ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁদবিপ্রবি) উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয় সংলগ্ন খলিশাডুলি জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ এলাকার সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আতিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে সব ষড়যন্ত্র থেকে মুক্ত থেকে সুন্দরভাবে দেশ পরিচালনার শক্তি ও সামর্থ্য অর্জনের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানান।

এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন খলিশাডুলি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন