POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, প্রায় ২ লাখ টাকার ক্ষতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ১০:১৭ পূর্বাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

​বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চাঁদপুর সদরের এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দেয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

​এ বিষয়ে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কার্যালয়ের আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসি ফুটেজ দেখে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন