POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে বিরোধ সম্পত্তিগত, রটানো হচ্ছে মিথ্যা

হাজীগঞ্জ ব্যুরো | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ১০:১৪ অপরাহ্ণ

দুই পরিবারের মধ্যে রিরোধ হচ্ছে সম্পত্তিগত কিন্তু রটানো সন্মানহানী করা ভিন্ন কথা, এমন অভিযোগ উঠেছে দুটি পরিবারকে ঘিরে। ঘটনাটি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিন শ্রীপুর গ্রামের মাঝি খাঁ বাড়িতে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে স্থানীয়দের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

স্থানীয়রা ও ভূক্তভোগীসহ একাধিকজনের সাথে কথা বলে জানা যায়, ঘটনা যত না বলা হচ্ছে তার ছেয়ে বেশী রটানো হচ্ছে আর এমনটাই বলছেন ঘটনার সময় উপস্থিত থাকা ব্যক্তিরা। তবে

আব্দুল মান্নান খাঁন বলেন, দাদার আমল থেকে প্রায় তিন যুগ ধরে মৌখিক সমঝোতার ভিত্তিতে রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদেরা নতুন বাড়িতে আমরা পুরানো বাড়িতে বসবাস করে আসছি। সম্প্রতি মহিলাদের ব্যবহারের জন্য একটি ঘটলা নির্মাণ নিয়ে তাদের সাথে বিরোধের সূত্রপাত।

স্থানীয়রা জানান, সম্পত্তির সীমানা নির্ধারনসহ নানান সমস্য দুর করার লক্ষে বাড়ি পরিমাপ করতে আমিনের (সার্ভেয়ার) মাধ্যমে সমাধানের কথা বলি এবং দুই পরিবারের লোকজনের সিদ্ধান্তমতে এ বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর যেদিন আমিন আসবে, এর আগের দিন হঠাৎ করে খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবার আমিনের আসার বিষয়ে মানা করে দেয় এবং অসহযোগিতার কথা বলে।
এমন কথা জানার জন্য শেখ মুজিবুর রহমান’সহ বেশ কয়েকজন দুই পরিবারের সাথে কথা বলতে গেলে তাদের সাথে তর্কবিতর্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। পরে মুরুব্বীদের হস্তক্ষেপে পরিবেশ শান্ত করা হয়। এরপরেই খোরশেদ আলমের স্ত্রী ফিরোজা বেগম মারধরের অভিযোগ এনে মান্নান খাঁন গংয়ের বিরুদ্ধে মিথ্যা রটানো শুরু করে।

মান্নান খাঁন বলেন, ঝগড়া হয়েছে, কিন্তু মারামারি হয়নি। বাড়ির লোকজন স্বাক্ষী আছে। তিনি (স্ত্রী ফিরোজো বেগম) নিজের কাপড় ছিঁড়ে আমাদের নামে মিথ্যা কথা রটিয়ে সম্মানহানী ও হয়রানি করছে। তিনি (ফিরোজা)একজন মামলাবাজ। আমাদেরকেসহ বাড়ির অন্যান্যদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। কাউকে মানেনা ও ইজ্জত-সম্মান করে না।

এদিকে হান্নান ও মান্নানের অভিযোগ অস্বীকার করে ফিরোজা বেগম বলেন, আমাদের পরিবারে পুরুষ সদস্য বলতে কেউ বাড়িতে নেই। তাই, আমি বাড়ি মাপের (পরিমাপ) বিষয়ে কোন সিদ্ধান্ত দেইনি। এ বিষয়ে ঝগড়া-ঝাটির এক পর্যায়ে তারা আমাকে ও আমার মেয়েকে মারধর করে এবং আমাকে পুকুরে ফেলে দেয়।

এ বিষয়ে অভিযুক্ত পরিবারের মুরুব্বী ও তাদের বড় ভাই মো. রফিকুল ইসলাম বলেন, আমার দুই ভাইয়ের বউ (স্ত্রী) ফিরোজা বেগম ও জেসমিনসহ তাদের পরিবারের সদস্যদের সাথে ঝগড়াঝাটি হয়, কিন্তু মারামারি হয়নি।

প্রতিবেশী ওসমান বেপারী বলেন, নতুন বাড়িতে ২০ শতাংশ সম্পত্তি ভোগদখলে আছে রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদের পরিবারের সদস্যরা। এর মধ্যে ১৫ শতাংশ তাদের ক্রয়কৃত এবং ৫ শতাংশ হান্নান ও মান্নানদের। তাদের দাদার সময় থেকে মৌখিক এজবদলের ভিত্তিতে তারা উভয়পক্ষ একে অপরের সম্পত্তি ভোগ করছে। সম্প্রতি পুকুরে মহিলাদের একটি ঘটলা নির্মাণ ও আমিন (সার্ভেয়ার) আসাকে কেন্দ্র তাদের মধ্যে ঝগড়া-ঝাটির সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থলে আমরা উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করি। কিন্তু তাদের মধ্যে মারামারির ঘটতে আমি দেখিনা।

মাঝি খাঁ বাড়ির তাজুল ইসলাম বলেন, বিরোধ সমাধানের জন্য শেখ মুজিবসহ হান্নান ও মান্নানকে তাদের (রফিকুল ইসলাম, খোরশেদ আলম ও আবু সাঈদ) কাছে পাঠালে তারা কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষই মারমুখী আচরণ করতে থাকে।

সাবেক ইউপি সদস্য ওই বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন কলমতর বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। তবে খবর পেয়ে উভয় পক্ষকে আমি ডেকেছি। হান্নান ও মান্নান আমার কাছে এসেছে। কিন্তু ফিরোজা বেগমের অসহযোগিতার কারণে বিষয়টির সমাধান করতে পারিনি।

ইউপি সদস্য মো. হাবিব বলেন, আমি বেশ কয়েকবার ওই বাড়িতে গিয়েছি। বাড়ির মুরুব্বীরা আমাকে সহযোগিতার কথা বলেছেন, কিন্তু ফিরোজা বেগমের অসহযোগিতার কারণে বিরোধ সমাধান করতে পারিনি। এখনো তারা যদি আমার কাছে আসে, তাহলে বাড়ির মুরুব্বী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিষয়টির সমাধানের চেষ্টা করবো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন