POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৭:২৯ অপরাহ্ণ

চাঁদপুরে অবৈধ অটোরিকশা আটক হওয়াকে কেন্দ্র করে রশিদ মোল্লা (৫০) নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে গাড়ির মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তের শ্বশুরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

​নিহত রশিদ মোল্লা চাঁদপুর শহরের ১১ নম্বর ওয়ার্ডের গুনরাজদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
​পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ভোলা জেলার বাসিন্দা সিদ্দিক নামের এক ব্যক্তির কাছ থেকে নম্বরবিহীন অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন রশিদ মোল্লা। গত ১০ ও ১৪ নভেম্বর ট্রাফিক পুলিশ তার দুটি অটোরিকশা আটক করে। এসব অটোরিকশা আটকের ঘটনায় ক্ষিপ্ত হয়ে গাড়ি মালিক সিদ্দিক তাকে বেধড়ক মারধর করেন।

​গুরুতর আহত অবস্থায় রশিদকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

​স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে এখন চরম দিশেহারা স্ত্রী ময়না বেগম।

​এদিকে হত্যাকাণ্ডের এ ঘটনায় অভিযুক্তের শ্বশুর ফিরোজ পাটোয়ারীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

​পুলিশ জানিয়েছে, ঘটনার মূল অভিযুক্ত সিদ্দিককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে, এ নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন