POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহমাহমুদপুর ইউপিতে ৭নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী রমজান আলী, দোয়া ও সমর্থন কামনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৬ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া,ভালোবাসা ও সমর্থন কামনা করছেন মো. রমজান আলী। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে তাঁর নির্বাচনী প্রচারণামূলক পোস্টার প্রকাশ করা হয়েছে। এতে ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

প্রার্থী মো. রমজান আলী বলেন, “আমি ৭নং ওয়ার্ডেরই সন্তান। এ এলাকার মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার সঙ্গে আমি দীর্ঘদিন ধরে পরিচিত। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন, জনকল্যাণ এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধি হওয়া মানে শুধু একটি পদ পাওয়া নয়, বরং মানুষের সেবা করার দায়িত্ব গ্রহণ করা। আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে ভূমিকা রাখতে চাই।”

রমজান আলী বলেন, “ওয়ার্ডের মুরব্বি, যুবসমাজ, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি তাঁদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের দোয়া ও সমর্থনই আমার এগিয়ে চলার অনুপ্রেরণা।”

তিনি আরও জানান, এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তাঁদের যেকোনো প্রয়োজনে পাশে থাকাই তাঁর প্রত্যাশা। এ জন্য ৭নং ওয়ার্ডের সম্মানিত ভোটার, মুরব্বি, যুবসমাজ ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া, ভালোবাসা এবং সমর্থন কামনা করেছেন তিনি।

স্থানীয়দের সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে আগামী দিনে ৭নং ওয়ার্ডের উন্নয়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চান ইউপি সদস্য পদপ্রার্থী মো. রমজান আলী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন