POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর প্রেসক্লাবের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দ্বৈতে শরীফুল-কামরুল, এককে অনিক চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদন | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬ | সময়: ৮:৪৬ অপরাহ্ণ

চাঁদপুর প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন ইভেন্টে দ্বৈত ও একক বিভাগে চ্যাম্পিয়ন এবং রানারআপ নির্ধারণ হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন শরীফুল ইসলাম ও কামরুল ইসলাম জুটি। এ বিভাগে রানারআপ হয়েছেন মাজহারুল ইসলাম অনিক ও আশ্রাফুল আলম জুটি।

অন্যদিকে, একক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন মাজহারুল ইসলাম অনিক। রানারআপ হয়েছেন শরীফুল ইসলাম।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ বিরাজ করে। খেলা উপভোগ করেন প্রেসক্লাবের সদস্য ও উপস্থিত দর্শকরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন