ঢাকার মিরপুর সিটি ক্লাব গ্রাউন্ডে চলমান সিটি ক্লাব একাডেমি কাপ ইউ-১৮ টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২৬-এ দারুণ নৈপুণ্য দেখিয়ে বি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী বনানী স্পোর্টস এরেকিনাকে বড় ব্যবধানে পরাজিত করে দলটি এই গৌরব অর্জন করে।
ম্যাচের সংক্ষিপ্ত হাইলাইটস।
প্রতিপক্ষ: বনানী স্পোর্টস এরেকিনা ১৭৩ রান।
বোলিং স্টার: মিহাদ খান ২০ রান দিয়ে ৪ উইকেট।
ব্যাটিং ঝড়: শামীম ৩৫ বলে ৭১ রান, ম্যাচসেরা ও অধিনায়ক রাতুল ২৪ বলে ৪০ রান।
জয়: ১৫.২ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৪ রান সহজ জয়।
গ্রুপ পর্ব: ৪ ম্যাচে ৩ জয় ও ১ বৃষ্টিবহুল ম্যাচসহ মোট ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা।
মাঠে সশরীরে উপস্থিত থেকে দল পরিচালনা ও অনুপ্রেরণা জোগান ক্লিন চাঁদপুরের প্রধান সমন্বয়ক ও সাধারণ সম্পাদক শেখ মনজুরুল কাদের সোহেল, ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফয়সাল খান এবং প্রধান কোচ পলাশ কুমার সোম।
এছাড়া মুঠোফোনে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানান প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
কোয়ার্টার ফাইনালেও এই জয়যাত্রা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।