POPULAR BD NEWS
Popular BD News Logo

হাইমচরে মৎস্য উন্নয়ন প্রকল্পের ফলাফল প্রদর্শন ও মাঠ দিবস পালিত

মোঃ কবির হোসেন | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ | সময়: ৭:৩১ অপরাহ্ণ

জেলার হাইমচর উপজেলায় বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় ফলাফল প্রদর্শন ও মাঠ দিবসের উদ্ভোধন করেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুস সাত্তার।

গতকাল বুধবার উপজেলা উত্তর ইউনিয়নের মাছ চাষী মোঃ বাচ্চু মিয়া খানের পাবদা মাছ ফলাফল প্রদর্শণ ও মাঠ দিবসের আলোচনা সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও ক্ষেত্র সহকারী সজিবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের পরিচালক আব্দুস সাত্তার, সফল মাছ চাষী মোঃ বাচ্চু মিয়া খানসহ এলাকার মাছ চাষীরা ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সাত্তার মাছ চাষ করে আমাদের শুধু আমিষের অভাব দূর করে না দেশেওে অর্থনৈতিক ভাবে লাভবান হিসেবে গড়ে তোলে। নতুন নতুন প্রজাতির মাছ চাষ বর্তমানে লাভ জনক। মাছ চাষ করে দেশের বেকারত্ব দুর করেন কর্মসংস্থানের সৃষ্টি করে। মাছ চাষের জন্য সরকার বিভিন্ন প্রকল্প মাধ্যমে মাছের রেনু, ঋৃনদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন। আলোচনা শেষে পাবদা মাছের খামার পরিদর্শন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন