POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইপসার ২৫ জোড়া মাতৃ ছাগল বিতরণ

কামরুজ্জামান টুটুল | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬ | সময়: ৪:১৮ অপরাহ্ণ

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইসপা) উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে মাতৃছাগল বিতরন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের কাশেমাবাদ শাখার উদ্যোগে ২৫ টি পরিবারের মধ্যে ৫০টি মাতৃ ছাগল বিতরন করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়। ২৫ টি পরিবারের মাঝে (প্রতিবন্ধী, বিধবা,দরিদ্র ও ,হতদরিদ্র) প্রতি পরিবারকে ২টি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন রামচন্দ্রপুর ভূইয়া একাডেমির প্রধান শিক্ষা। হাবিবুর রহমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সওকাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন ইপসার পরিচালক অর্থ পলাশ চৌধুরী, ইডি পরিচালক মনজুর মোরশেদ চৌধুরী, ইপসা সহকারী পরিচালক সাইদ আখতার, এরিয়া ম্যানেজার (শাহরাস্তি) মোঃ রুবেল উদ্দিন। সঞ্চালনায় ওস্বাগত বক্তব্য রাখেন ইপসার সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা সাদিয়া তাজিন। এ সময় ইপসার অন্য সকল কর্মকর্তা, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও উপকারভূগী পরিবার গুলো উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন