POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৬ | সময়: ৩:২১ অপরাহ্ণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

বুধবার সকালে ছেংগারচর সরকারি কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ও সজাগ রয়েছে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় তাঁরা রাজপথে সোচ্চার থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল ইসলাম তুষার, উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, হযরত আলী গালিব, মো. শান্ত, মোহন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন