POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি এম এ লতিফ , সাধারণ সম্পাদক কে এম মাসুদ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২০ | সময়: ৭:২৭ অপরাহ্ণ
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর বুধবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চাঁদপুর প্রেসক্লাব ভবনে সংগঠনের সদস্যদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়। এতে সভাপতি পদে এম এ লতিফ, সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায়, সহ-সভাপতি পদে শাওন পাওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে শরীফুল ইসলাম,  সদস্য পদে ইয়াসিন ইকরাম ও বাদল মজুমদার বিজয়ী হয়েছেন।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচনে ৭ পদে ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করে। এর মধ্যে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম অনিক, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান ও দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
ফটোজার্নালিস্ট নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইসএম আহসান উল্লাহ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
নির্বাচনে কোন প্রার্থী কত ভোট পেলেন : সভাপতি পদে এম এ লতিফ ৩০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান লিটন ৭ ভোট পেয়েছেন। সিনিয়র সহ-সভাপতি পদে অভিজিত রায় ২৬ ভোট, তার প্রতিদ্বন্দ্বী এম এম কামাল ১১ ভোট,  সহ-সভাপতি পদে শাওন পাটওয়ারী ২৭ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ফাহিম শাহরিন কৌশিক ১০ ভোট, সাধারন সম্পাদক পদে কে এম মাসুদ ২০ ভোট,  সাইদ হোসেন অপু চৌধুরী ৯ ভোট ও শেখ আল মামুন ৭ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. শরীফুল ইসলাম ২৬ ভোট, আশিক বিন রহিম ১০ভোট, কার্যকরী সদস্য চৌধুরী ইয়াসিন ইকরাম ২৬ ভোট, বাদল মজুমদার ২৩ ভোট ও এস এম সোহেল ২০ ভোট পেয়েছেন।
নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে পরিদর্শনে আসেন, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হারুনুর রশিদ, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শহীদ পাটওয়ারী,  ইকবাল হোসেন পাটওয়ারী,  শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পদাক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম শাহাদাত হোসেন শান্ত, দপ্তর সম্পাদক ইব্রাহিম রনি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শওকত আলী, সদস্য ফারুক আহম্মদ, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ,  সাধারণ সম্পাদক তালহা জুবায়ের।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন