POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৪:১৯ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে অনুমোদনহীন ড্রেজার দিয়ে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কাটার অপরাধে আবুল কাশেম (৭৪) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, অনুমোদন ছাড়াই ড্রেজারের মাধ্যমে মাটি ও বালু উত্তোলনের মাধ্যমে কৃষিজমির টপ সয়েল অপসারণের অপরাধে আবুল কাশেমকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি মসতপাড়া গ্রামের বাসিন্দা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযানে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা, উপজেলা আনসার সদস্য ও গ্রাম পুলিশ সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন