POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার

মনিরুজ্জামান বাবলু - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ১০:২৪ পূর্বাহ্ণ

চাঁদপুর লঞ্চঘাটের পূর্ব পাশে নিশি বিল্ডিং সংলগ্ন মেঘনা নদী থেকে আনুমানিক ১৪ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার সকালে মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চাঁদপুর সদর নৌ থানা অফিসার ইনচার্জ মো. আজমগীর হোসাইন।

​তিনি জানান, নিহত কিশোরের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেঘনা নদী থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। পাশাপাশি এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের করা হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন