POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৬ | সময়: ১০:২৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদ। তিনি বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ রাখে না; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা তৈরি করে। ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ইতিহাস সম্পর্কে জানতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং এ ধরনের আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।

এ সময় আরও বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান এবং ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার।

আলোচনা সভা শেষে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মো. আবু ছাইদ। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন